শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ৭৪ বোতল মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশ:১৫:৫১,১১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৭৪ বোতল মাদকসহ গ্রেপ্তার ২

.

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৪ বোতল নিষিদ্ধ মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত আটটা ১০ মিনিটে মধ্য সানারপাড় এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের বরপা এলাকার বাসিন্দা ইকবাল খাঁ (৫০) এবং সানারপাড় এলাকার খবির ভূঁইয়া (৩৬)। ইকবাল সানারপাড়ে খবিরদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড়ের ওই বাড়িতে অভিযান চালান এসআই মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলাম। অভিযানে ইকবাল ও খবিরকে গ্রেপ্তারের পাশাপাশি ৩০ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়। নতুন মোড়কে থাকা এসব মাদকদ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন