শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৫০,১১ অক্টোবর ২০২৬
.
সিদ্ধিরগঞ্জে পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। রোববার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯ জন সামারি ট্রায়ালের অভিযুক্ত, একজন ধর্ষণ মামলার আসামি, একজন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এবং অন্যজন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাসিব ওরফে হোসেন, জুবায়ের আহাম্মদ অপু, শান্ত, সাইদ, রাতুল, পাপ্পু হোসেন ফরহাদ, সরফরাজ, তরিকুল ইসলাম ও ইয়াছিন মোল্লা। এ ছাড়া ধর্ষণ মামলায় ইয়ামিন মল্লিক এবং আদালতের পরোয়ানায় আদমজী এলাকার রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে।