শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:২০:৪৯,১১ অক্টোবর ২০২৬
.
শহরের পরিচিত মনির হোটেলের মালিক ছায়েদ আলীর মিয়ার ছেলে যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় ফাইনাল চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। এতে মামলার প্রধান আসামী ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ সহ সব আসামীকে অব্যহতি দেয়া হয়েছে।
২০২৪ সালের ২৬ আগস্ট শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের কাছে একটি হেলেনা কটেজ নামক দশ তলা ভবনের নীচে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে আনুর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময়ে অভিযোগ উঠে, নিহত আনুর ভাতিজা রাসেল মাহমুদ গং তাকে হত্যা করে। তবে পিবিআইয়ের রিপোর্টে উল্লেখ রয়েছে, ঘটনার দিন আনু নিজের ভাড়া বাসা ১০ তলার ফ্ল্যাট থেকে বের ছাদে যাওয়ার সময়ে অসাবধানবশত লিফটের জন্য ফাঁকা জায়গায় পড়ে গিয়ে মারা যায়।
এ মামলার আসামী রাসেল মাহমুদ, পাপিয়া আক্তার পান্না, জান্নাত আরা জাহান প্রেরণা, সারিদ হোসেন, নূর আলম ওরফে মোহাম্মদ নূরুল আলম, কাজল, রোকসানা আক্তার ওরফে পুতুল, গোল মোহাম্মদ অথ মামলা হতে অব্যহতি দিয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন ইন্সপেক্টর আব্দুল বাতেন।