শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আনোয়ার প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিলো মহানগর বিএনপি

স্টাফ রিপোর্টার 

প্রকাশ:২১:৩৩,১১ অক্টোবর ২০২৬

আনোয়ার প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিলো মহানগর বিএনপি

.

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের শোকজের জবাবে সন্তুষ্ট হযনি মহানগর বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (১১ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংগঠন। অনির্দিষ্টকালের জন্য তার দলীয় পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের বিরুদ্ধেও এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সদস্য স্বাক্ষরিত এ পত্র রাতেই দুইজনের হোয়াটসএ্যাপে দেয়া হয়েছে।
এ বিষয়ে এইচ এম আনোয়ার প্রধান জানান. বাংলাদের ইতিহাসে হোয়াটসএ্যাপ কিংবা ফেসবুকে এ ধরনের পত্র দেয়ার রেকর্ড বিরল। তিনি মনে করেন, তার বিরুদ্ধে নেয়া ব্যবস্থা দলের গঠনতন্ত্রের ৭ ধারা মোতাবেক হয়নি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, আইনজীবী সমিতির আগামী নির্বাচন এবং আদালত বিভক্তির বিরুদ্ধে যে আন্দোলন তারা করছেন তা বানচাল করতেই এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে পদ স্থগিত করা মহানগর বিএনপির চিঠিতে বলা হয়েছে, ৮ই অক্টোবর কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, যেখানে ক্ষমা চাওয়া তো দূরের কথা,  বরং ৬  অক্টোবরের ঘটনায় অনুতপ্ত হয়েছে, তাও প্রকাশ করেননি। একপেশে মিথ্যার বেসাতিপূর্ণ একটি দায়সারা জবাব দেয়া হয়েছে।  
চিঠিতে আনোয়ার প্রধানকে বলা হয়েছে, ‘আপনি দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, সেখানে আপনি নোটিশের জবাবে একস্থানে লিখেছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব তার ব্যক্তি স্বার্থের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে মানহানিকর বক্তব্য পেশ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন, দল ব্যক্তি স্বার্থে চলে না, দল চলে দলীয় ও সাংগঠনিক নিয়মে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তার ব্যত্যয় ঘটায়নি।’
দুইজনের পদ স্থগিত করে চিঠি দেয়ার বিষয়টি স্বীকার করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল মো. ইউসুফ খান টিপু।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন