শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

মাসদাইর বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

প্রকাশ:১৬:৪৩,১৯ সেপ্টেম্বর ২০২৬

মাসদাইর বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাসদাইরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নারায়ণগঞ্জের মাসদাইর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাসদাইর বাজার এলাকার একটি মাদক স্পটের কাছের ঝোঁপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মাসদাইর বাজার এলাকার ওই মাদক স্পটে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা ছাড় দেবে না।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন