শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০

প্রকাশ:১৭:৩৩,১২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০

.

নারায়ণগঞ্জে জেলা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ১০ জন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করে। সোনারগাঁ থানা পুলিশ ১৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

থানাভিত্তিক গ্রেপ্তারের তালিকায় সিদ্ধিরগঞ্জ থানা সর্ব্বোচ্চ ১৬ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, নয়জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার দুজন আসামি রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ তিন মাদক ব্যবসায়ী, ১৯ জন মাদকসেবী, দুজন পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানা পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে সাতজন মাদকসেবী ও দুজন পরোয়ানাভুক্ত আসামি। ফতুল্লা মডেল থানা পুলিশ দুজন মাদকসেবী ও চারজন পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চারজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি এবং অন্যান্য ধারায় গ্রেপ্তার তিনজন রয়েছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পাঁচজন মাদকসেবীকে এবং আড়াইহাজার থানা পুলিশ পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন