শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২০:১৭,১২ অক্টোবর ২০২৬
.
সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শাহিদুল ইসলাম নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা এবং সোনারগাঁও উপজেলার বারদী মছলন্দপুর দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই মাদরাসায় শিশুটিকে বলাৎকার করা হয়। রোববার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ বিষয়ে অভিযোগ করেন। পরে রাত সাড়ে সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।