শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

চালকের লাশ ফেলে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা

প্রকাশ:২০:২১,১২ অক্টোবর ২০২৬

চালকের লাশ ফেলে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা

.

রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে রাজন মিয়া নামে এক চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। ঘটনার পর ছিনতাই করা অটোরিকশা নিয়ে পালানোর সময় পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে দুই যুবক।

নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার ফয়সাল মিয়া ও নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার জামাল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে রূপসী অটোরিকশা স্ট্যান্ড থেকে দুই যুবক যাত্রীবেশে রাজনের অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে তারা গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চালক রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও গলা কেটে জখম করে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা চালকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এদিকে রাতে তারাবো পৌরসভার সুলতানা কামাল সেতুতে পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। রাত আড়াইটার পর একটি অটোরিকশা বেপরোয়া গতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধাওয়া করে অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, নিহত চালকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন