শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২২:৫৪,১২ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচালিত এক শব্দদূষণবিরোধী অভিযানে দুটি যানবাহনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি নিষিদ্ধ হর্ন জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী আইন অমান্যকারীদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।
পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জেলার দূষণকারী বিভিন্ন কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।