শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস মুস্তাফিজুর রহমান দিপুর

প্রকাশ:২২:৫৭,১২ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস মুস্তাফিজুর রহমান দিপুর

.

শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, অনুদানের চেক বিতরণ ও বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু এবং রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শ্রী বিধান কৃষ্ণ রায়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন