শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে নারীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

প্রকাশ:২৩:২৩,১২ অক্টোবর ২০২৬

বন্দরে নারীকে কুপিয়ে হত্যা

.

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় মাকসুদা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রাত সাড়ে ৯ টায় উপজেলার মাহমুদনগর  এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী। 
পরিবারের অভিযোগ, একই  এলাকার সাদ্দামের কাছে নিহতের ছেলে জজ মিয়া একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করে। রাতে মাকে নিয়ে জজ মিয়া ও তার ভাই রাসেল লোহা বিক্রির পাওনা দশ লাখ টাকা সাদ্দামের কাছে চাওয়াতে তাদের মধ্যে তর্ক হয়। এক  পর্যায়ে সংঘর্ষে রাসেল ও মাকসুদাকে কুপিয়ে জখম করে । এঘটনায় সাদ্দামকেও কুপিয়ে জখম করে রাসেল। পরে তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলার সাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করে। আহতদের অবস্থার অবনতি দেখে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 
বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান,  পাওনা টাকা চাওয়ায় দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটে।  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন