শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রকাশ:১২:৫০,১৩ অক্টোবর ২০২৬

বন্দরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা

.

বন্দরে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহে সুফিয়া আক্তার নিশি নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান মনিরকে আটক করেছে পুলিশ।

রোববার রাত চারটার দিকে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক নানা বিষয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে আব্দুল মান্নান মনির গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করেন এবং পরে গলা কেটে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল করে ঘটনার কথা স্বীকার করেন এবং তথ্য জানান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন