শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

গভীর রাতে আহত নারীকে বাঁচালেন ইউএনও

প্রকাশ:১৩:২৪,১৩ অক্টোবর ২০২৬

গভীর রাতে আহত নারীকে বাঁচালেন ইউএনও

.

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পরিচয়হীন এক নারী গুরুতর আহত হওয়ার পর তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আড়াইহাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান। গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি নিজ খরচে অ্যাম্বুলেন্স ভাড়া করে আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

গত সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে গোপালদী পৌরসভার কলগাছিয়া এলাকায় অজ্ঞাত এক গাড়ির চাপায় আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই নারী গুরুতর আহত হন। এতে তাঁর হাত-পা ভেঙে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গোলাম সারোয়ার আহত নারীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন।

উদ্ধারকারীরা জানান, তাঁরা আহত নারীর আত্মীয় নন এবং দুর্ঘটনাস্থল থেকে কেবল উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। আহত ব্যক্তির সঙ্গে কোনো স্বজন না থাকায় রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ইউএনও মো. আসাদুর রহমানের সরকারি বাসভবনে গিয়ে বিষয়টি জানান।

খবর পেয়ে ইউএনও দ্রুত হাসপাতালে যান। সেখানে তিনি ওই নারীর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেন এবং নিজ খরচে অ্যাম্বুলেন্স ভাড়া করেন। পাশাপাশি ঢাকায় নিয়ে যাওয়ার সময় সহায়তার জন্য এক আনসার সদস্যকেও সঙ্গে দেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন