শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে ৩ ব্যবসায়ীকে জরিমানা

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ:১৫:০৩,১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ৩ ব্যবসায়ীকে জরিমানা

.

আড়াইহাজার বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে  ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রেতাদের সুবিধার্থে ব্যবসায়ীদের মধ্যে মূল্যতালিকা প্রদর্শনের বোর্ড বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযান সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইনের
ধারায় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স মদিনা রাইস এজেন্সির আবু সাঈদ ও শাজাহান স্টোরের শাজাহানকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে  লাইসেন্স না থাকায় মেসার্স মোক্তার হোসেন স্টোরের মোক্তার হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন