শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৮:৩০,১৩ অক্টোবর ২০২৬
.
ঋতুরাজ শারদের শুভ্র কাশফুল, নীল আকাশ আর স্নিগ্ধতার আবহ নিয়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী 'শরৎ উৎসব'। আবহমান বাংলার কালজয়ী সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাদের সৃজনশীল মানসিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি স্কুল প্রাঙ্গণে এমন আয়োজনে উচ্ছাসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (১২ অক্টোবর) উদ্বোধনী দিন থেকেই নানা রঙের বর্ণিল সাজে সেজে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। আকাশপানে তাকিয়ে থাকা কাশফুলের শুভ্রতায় মুগ্ধ হন সবাই। শিক্ষার্থীদের অংশগ্রহনে আবৃত্তি, নাচ, গান, এবং বইমেলার মধ্য দিয়ে দুইদিন ব্যাপী শরৎ উৎসবের সমাপনী হয় মঙ্গলবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন। সভাপতিত্ব করেন কাশেম জামাল।