শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

 ছাত্রদল নেতার মামলায় রাজীব গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৮:৫৯,১৩ অক্টোবর ২০২৬

 ছাত্রদল নেতার মামলায় রাজীব গ্রেপ্তার 

.

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগর সহ রাজনীতিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে চক্রটি। ‘আমরা বিএনপি পরিবার’ নামক ফেসবুক আইডি থেকে ভিডিও এডিট করে মিথ্যা তথ্য প্রচার করেছে তারা। এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলে মেহেদী হাসান রাজীব নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৩ টায় তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাজিব ছাত্রদল নেতা সাগর ও বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে মিথ্যা তথ্য প্রচার করতো। চক্রের মূল হোতা হোয়াটসএ্যাপে যোগাযোগ করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে কিছু টাকা পাঠানো হয়। এ ঘটনায় মহানগর ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম সাগর বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি গুরুত্ব সহকারে দেখে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান রাজিব (৩০) ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূইয়ার ছেলে। তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন