শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ ’কোবরা বাহিনী’র ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ:২০:৫৫,১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ ’কোবরা বাহিনী’র ৩ সদস্য গ্রেপ্তার

.

ফতুল্লায় চার কেজি গাঁজাসহ স্থানীয় 'কোবরা বাহিনী'র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙত (১৩ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে ফতুল্লা থানার কুতুবআইল কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়ায় করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো ফতুল্লার রামারবাগ এলাকার উজ্জল গাজী (২৮), পটুয়াখালীর সারিকখালী গ্রামের বাসিন্দা ও বর্তমানে কাঠেরপুল এলাকার ভাড়াটিয়া রাসেল আঁকন (৪০) এবং রামারবাগ এলাকার বাসিন্দা সানি (২৭)। 
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ফতুল্লা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন