শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নবীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিনজন আটক

প্রকাশ:১২:৫৪,১৪ অক্টোবর ২০২৬

নবীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিনজন আটক

.

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবনের অভিযোগে মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন কাইতাখালী এলাকার রফিক মিয়ার স্ত্রী মরিয়ম ওরফে সনি এবং নবীগঞ্জের জানু মিয়ার ছেলে রাজিব। আটক অন্য নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, অপু সারোয়ারের মালিকানাধীন ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে অপরিচিত নারী-পুরুষের যাতায়াত ও সন্দেহজনক কর্মকাণ্ড চলছিল। মঙ্গলবার দুপুরে এক তরুণ ও তরুণী ফ্ল্যাটে প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে ইয়াবার সরঞ্জাম পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় ভবনমালিক অপু সারোয়ার উপস্থিত ছিলেন না। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

অন্যদিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা রওশন আরা মীম সংবাদ প্রকাশ নিয়ে মন্তব্য করেন।

 

এলাকাবাসী তাঁদের আবাসিক এলাকার পরিবেশ নিরাপদ রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন