শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ব্যাংককে আন্তর্জাতিক সংলাপে মোহাম্মদ হাতেম

প্রকাশ:১৬:০৯,১৪ অক্টোবর ২০২৬

ব্যাংককে  আন্তর্জাতিক সংলাপে মোহাম্মদ হাতেম

.

থাইল্যান্ডের ব্যাংককে   অনুষ্ঠিত Global Thread Alliance-এর আন্তর্জাতিক সংলাপে ‘Bangladesh: Manufacturing Challenges and Pathways to Low-Carbon Production’ শীর্ষক বক্তব্য প্রদান করেন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম। আজ বুধবার ( ১৪ অক্টোবর) এ অনুষ্ঠানে বিকেএমইএ এর পরিচালক মিনহাজুল হকও উপস্থিত ছিলেন।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অ্যাপারেল শিল্পে পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, গ্রিন ফাইন্যান্সিং এবং কার্বন নিঃসরণ হ্রাসের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি, টেকসই উৎপাদন নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্র্যান্ড, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও উৎপাদনকারীদের মধ্যে যৌথ দায়িত্ব, প্রযুক্তি হস্তান্তর এবং সহজলভ্য অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, বিকেএমইএ সদস্য কারখানাগুলোর তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করতে একটি সমন্বিত ইএসজি ডেটা প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অ্যাপারেল শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রেখে পরিবেশবান্ধব, সম্পদ-সাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন