শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৬:৫৪,১৪ অক্টোবর ২০২৬
.
সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সাহেব আলী হত্যা মামলায় সাব্বির কে গ্রেপ্তার করেছে এস আর বি-১১। মঙ্গলবার, (১৩ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সব্বির (২৮) ওই এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে। দুর্ধর্ষ ডাকাত সর্দার ও সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলায় সে ৩ নম্বর আসামী।
গত ১২ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াবদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময়ে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী (৪০) কে লক্ষ্য করে সরাসরি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে সন্ত্রাসীরা সেখানেও তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যায় আদামীরা। ঘটনার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এসআরবি-১১ আসামিদের অবস্থান নিশ্চিত করে। ১৩ অক্টোবর রাত ১১ টার দিকে এস আর বি-১১ এর সিপিএসসির একটি টিম সাব্বির কে গ্রেপ্তার করে।