শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরের ২৯ পূজামণ্ডপে চাল ও নগদ টাকা বিতরণ

প্রকাশ:১৯:১০,১৪ অক্টোবর ২০২৬

বন্দরের ২৯ পূজামণ্ডপে চাল ও নগদ টাকা বিতরণ

.

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৯টি পূজামণ্ডপে ৬০০ কেজি চাল ও মোট ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও জরুরি যোগাযোগের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ফোন নম্বর সংবলিত পিভিসি ব্যানার সরবরাহ করা হয়।

বুধবার সকালে বন্দর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরকারি সহায়তা পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

বন্দর উপজেলা প্রশাসন জানায়, পূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপের জন্য নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিতরণ করা হয়েছে চাল ও জরুরি যোগাযোগের নির্দেশিকা সংবলিত ব্যানার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন