শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:২৪,২০ সেপ্টেম্বর ২০২৬
নাগরিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী ৫ শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে মশারী বিতরণ করেছে।
নাগরিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী ৫ শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে মশারী বিতরণ করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ।
মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. ইয়াকুব আলী।
প্রধান অতিথি সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে এই মশারী বিতরণ কর্মসূচী সচেতনতামূলক একটি দায়িত্বশীল কর্মসূচী হিসেবে আমি মনে করি। তিনি আরও বলেন, বন্দর ও নারায়ণগঞ্জের সাধারণ মানুষের নদী পারাপারের দূর্ভোগ লাঘবে মাননীয় সাংসদকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে এই দূর্ভোগ যাতে দূরীভূত হয় সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টায় চালিয়ে যাব। তিনি ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র একটি স্থায়ী কার্যালয় প্রদানের দাবীর প্রতি একমত পোষন করেন এবং তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
সভাপতি তার বক্তব্যে প্রধান অতিথি ও ধর্নাঢ্য ব্যক্তিদের প্রতি ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। সাধারণ সম্পাদক তার বক্তব্যে দীর্ঘদিনের দাবী নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করার লক্ষ্যে প্রধান অতিথির প্রতি জোর দাবী জানান।
আরও বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব কুতুব উদ্দিন আহম্মেদ, হাজী রমজানুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জনাব বদরুল হক, সহ সম্পাদক পপি রানী সরকার।
আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, আনোয়ার হোসেন দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হোসেন জুলু, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন দেওয়ান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীরমুক্তিযোদ্ধা সফর আলী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সমাজ কল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মেদ, আব্দুল খালেক সিদ্দিকী, হাজী কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, কাইয়ুম নবাব, মাহির হাসনাত রিজন প্রমুখ