শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:০৯:২৮,১৫ অক্টোবর ২০২৬
সাবেক মেয়র আইভীর আইনজীবী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩ জনের রিমান্ড শুনানি আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)।
এর আগে ১৩ অক্টোবর মধ্য রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তারের করে পরের দিন ১৪ অক্টোবর সকালে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠায় পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মাহাবুব রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারে আল মেহেদী জানান, সন্ত্রাস বিরোধী আইনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়েছে। আজ চীফ জুডিশিয়াল ফতুল্লা আমলী আদালতে রিমান্ড শুনানি হবে।
প্রসঙ্গত, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন এবং বিস্ফোরকদ্রব্য ধারায় চূড়ান্ত প্রতিবেদনের শুনানির দিন ধার্য্য ছিলো ১৩ অক্টোবর।
এদিন আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে একই স্লোগানে কণ্ঠ মেলান।
এ ঘটনায় পুলিশ ওই ৩ জনকে গ্রেপ্তার করে।