শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ডে নারী দগ্ধ

প্রকাশ:১১:৩৯,১৫ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ডে নারী দগ্ধ

.

রূপগঞ্জে চুলা জ্বালানোর সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিপা আক্তার নামে এক নারী দগ্ধ হয়েছেন। বুধবার রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় সবুজ মিয়ার বাসাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিপা আক্তার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। চাল ধুয়ে চুলায় হাঁড়ি বসানোর পর তিনি আগুন জ্বালানোর চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায় এবং তিনি দগ্ধ হন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাত ৮টার দিকে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক সবুজ মিয়া।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দুটি দল চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে এক নারী দগ্ধ হয়েছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যাবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন