শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে শিক্ষিকাকে চড় মারার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে

প্রকাশ:১১:৪৮,১৫ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে শিক্ষিকাকে চড় মারার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে

.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে তর্কের জেরে একরামুনন্নেছা বিউটি নামের এক সহকারী শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আফজাল মোল্লা দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বুধবার দুপুরে উপজেলার দাউদপুর এলাকার কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শিক্ষিকা একরামুন্নেছা জানান, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিজের মতো করে গঠন করতে চেয়েছিলেন বিএনপি নেতা আফজাল মোল্লা। সে সময় তিনি এতে বাধা দিলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। সেই আক্রোশ থেকেই বুধবার দুপুরে কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে তুচ্ছ অজুহাতে আফজাল মোল্লা তার মুখে চড় মারেন। উপস্থিত শিক্ষকরা বাধা দিতে গেলে অভিযুক্ত বিএনপি নেতা তাদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, একরামুন্নেসা বিউটি আওয়ামী লীগের দালাল। পরে সরাসরি কথা বলবেন জানিয়ে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন জানান, স্কুলে যে এমন পরিস্থিতি তৈরি হবে তা তিনি বুঝতে পারেননি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টির তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন