শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১০৫ জন গ্রেপ্তার

প্রকাশ:১১:৫১,১৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১০৫ জন গ্রেপ্তার

.

নারায়ণগঞ্জে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জেলার সাতটি থানা এলাকা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭৬ জন মাদকসেবী, ১০ জন পরোয়ানাভুক্ত আসামি, কিশোর গ্যাংয়ের পাঁচজন সদস্য ও নিষিদ্ধ সংগঠনের ছয়জন কর্মী রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে তিন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার দুই আসামি এবং বিভিন্ন ধারার অপর ১২ জনকে।

অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশ পাঁচ মাদকসেবী, দুই পরোয়ানাভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের একজনসহ আটজনকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানা এলাকা থেকে ২৭ মাদকসেবী, পাঁচ কিশোর গ্যাং সদস্য, দুই পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের চারজনসহ সর্বাধিক ৩৮ জন গ্রেপ্তার হয়।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুই মাদকসেবী এবং বন্দর থানা পুলিশ ছয় মাদকসেবী, তিন পরোয়ানাভুক্ত আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানায় অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ২০ মাদকসেবী ও তিন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ১৫ মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠনের একজনসহ ১৭ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ এক মাদকসেবী ও মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন