শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৪:৪৭,১৫ অক্টোবর ২০২৬
আজমেরী ওসমান ও অয়ন ওসমান
মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি মা ইলিশ ও ১০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা মাছ দুইটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার বিভিন্ন মাছের আড়ত এবং বাজারে অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ।
অভিযানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।
অভিযান চলাকালে নগরের ৩ নম্বর মাছঘাট আড়তে পিরানহা মাছ বিক্রির সময় সুজন হোসেন (২৬) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাড়ি বন্দর উপজেলায়।
এ ছাড়া ফতুল্লার পাগলা বাজারে ফেরি করে মাছ বিক্রির সময় চারজনের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি মা ইলিশ জব্দ করে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।