শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ:১৬:৫১,১৫ অক্টোবর ২০২৬

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

.

সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাতে দুর্ঘটনার চার দিন পর আজ ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন শরীফ ও তাঁর স্ত্রী রোজিনা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

চিকিৎসক জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চার দিন চিকিৎসা নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।

গত শনিবার রাত আনুমানিক দেড়টায় কাঁচপুরে জমে থাকা গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হন। তাঁদের প্রত্যেকের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে যায়।

এই দুর্ঘটনায় নিহত রোজিনার ভাই রিয়াজ ৪০ শতাংশ এবং রনি নামের অপর এক তরুণ ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

একই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় রাসায়নিক দুর্ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হন। এছাড়া নগরীর দেওভোগ এলাকায় একটি বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারীসহ আরও তিনজন আহত হন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন