শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বিদেশি পিস্তল ও মাদকসহ ২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৭:২৩,১৫ অক্টোবর ২০২৬

বিদেশি পিস্তল ও মাদকসহ ২ জন গ্রেপ্তার

.

শহরে  বিদেশী পিস্তল ও মাদক সহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো  এমদাদুল হক ও জিহাদ।
রাতে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায়  অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা  হয়। এসময় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও হেরোইন এবং জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।  
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত তারা  শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে অস্ত্র মুখে জিম্মি মানুষের সর্বস্ব লুটে নিতো এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের কাছ বিদেশি পিস্তল, হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয় । থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন