শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে নতুন দুটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশ:২০:০৪,১৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নতুন দুটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

.

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের পৃথক দুটি স্থানে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রথমে ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকায় জজ মিয়ার বাড়ি থেকে নাজিরের বাড়ি হয়ে টিসি রোড পর্যন্ত নির্মাণকাজের উদ্বোধন করা হয়। পরে ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের পেছন থেকে খালপাড় পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে নাসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।

১ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন ও আলতাফ হোসেন এতে অংশ নেন।

অন্যদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিকের ঠিকাদার এম এম সাগর এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া নাসিকের প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান, মনির হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ডালিম মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন