শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দর স্টারলাইন বাসের চাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রকাশ:২০:০৭,১৫ অক্টোবর ২০২৬

বন্দর স্টারলাইন বাসের চাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

.

বন্দরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে স্টারলাইন পরিবহনের এক বাসের চাপায় আবুল বাশার (৫৫) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাঙ্গলবন্দ এলাকার লেডিস পাম্পের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের আবু সালেহ চান মিয়ার ছেলে। তিনি গত এক বছর ধরে লাঙ্গলবন্দের লেডিস পাম্পে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১০ বছর ধরে পরিবার নিয়ে বন্দরের মদনপুর এলাকায় বসবাস করছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন জানান, মহাসড়ক পার হওয়ার সময় স্টারলাইন পরিবহনের একটি বাস আবুল বাশারকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

ঘটনার পর নিহত আবুল বাশারের বড় ছেলে জয়নাল আবেদীন রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবার মরদেহ শনাক্ত করেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন