শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার আহ্বান জামায়াত নেতা আবদুল জব্বারের

প্রকাশ:২১:১৩,১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার আহ্বান জামায়াত নেতা আবদুল জব্বারের

.

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ওষুধ ছিটানোর পাশাপাশি সবাইকে ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। বুধবার বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের খানপুর পোলস্টার ক্লাব মাঠে আয়োজিত এক মশা নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, ডোবা-নালা ও জমা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম। এছাড়া স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড ও মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ এতে অংশ নেন। আলোচনা সভা শেষে এলাকার ডোবা-নালা পরিচ্ছন্ন করা হয় এবং মশক নিধনের ওষুধ ছিটানো হয়।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন