শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

কুতুবপুরে বিপুল নকল সিগারেটসহ আটক সেলসম্যান পুলিশে সোপর্দ

প্রকাশ:২১:১৮,১৫ অক্টোবর ২০২৬

কুতুবপুরে বিপুল নকল সিগারেটসহ আটক সেলসম্যান পুলিশে সোপর্দ

.

কুতুবপুর ইউনিয়নের উত্তর রসুলপুর এলাকায় বিপুল পরিমাণ নকল সিগারেটসহ এক সেলসম্যানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় দোকানি ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই এলাকায় সিগারেট সরবরাহের জন্য একটি গাড়ি এলে সন্দেহ হয় দোকানিদের। পরে প্যাকেটের গায়ে থাকা তথ্য ও আসল প্যাকেটের সঙ্গে মেলালে সেগুলো নকল ও নিম্নমানের বলে শনাক্ত করেন তারা। এ সময় গাড়িতে থাকা সেলসম্যান ও তাদের ম্যানেজার সিগারেটগুলো আসল বলে দাবি করলেও তাত্ক্ষণিকভাবে কোনো বৈধ চালান বা কাগজপত্র দেখাতে পারেননি।

দোকানিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারগুলোতে অসাধু চক্র নকল সিগারেট সরবরাহ করে আসছিল। বৃহস্পতিবার সরবরাহকালে বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। চালক ও প্রতিনিধিদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় ক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা গাড়ি ও সেলসম্যানকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও সেলসম্যানকে নিজেদের হেফাজতে নেয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন