শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২১:২৬,১৫ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া কার্যালয়ে 'আধুনিক পাঠাগার'-এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অক্টোবর বাদ আসর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেন, পবিত্র কুরআনের সূরা আল-আসরে আল্লাহ তাআলা মানবজাতির ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন। মানুষ নানা অপরাধ ও ক্ষতির সঙ্গে জড়িত হয়ে অবধারিত ধ্বংসের দিকে যাচ্ছে। তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং অন্যকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়—তারা এই ক্ষতির বাইরে থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে মানুষ শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে। অথচ আল্লাহ তাআলা পড়ার নির্দেশ দিয়েছেন এবং পড়াশোনার বিকল্প নেই। যারা জ্ঞান অর্জন করে আর যারা করে না, তারা কখনো সমান হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ বক্তব্য দেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামছুল হক, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান বাঙালী, তল্লা সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন এবং বিশিষ্ট ব্যবসায়ী মরতুজা রেজা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে পাঠাগারের সাফল্য ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।