শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে মরদেহ : স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক

প্রকাশ:১৫:৪৫,১৬ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে মরদেহ : স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক

.

আড়াইহাজারে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আড়াইহাজারে নিখোঁজের দু’দিন পর নাদিম আকন্দ নামে এক মিল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে কিশোরগঞ্জ জেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও  দুপ্তারা কালিবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। এ ঘটনায় দুপুরেই নিহতের স্ত্রী খাদিজা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিকেলে ঢাকার যাত্রাবাড়ি থেকে হাকিমকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো এবং তারা আলাদা বাসায় ভাড়া থাকতো। কিছুদিন আগে খাদিজা হাকিম নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে বাতেন মিয়ার বাসায় ভাড়া নেন। গত বুধবার নাদিম বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর আজ দুপুরে দড়ি সত্যভান্দী গ্রামে বাতেন মিয়ার বাসায় ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে ঘরের ভেতরে ঢুকে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয় । পরে পুলিশ ঘটনাস্থলে এসে  মরদেহ উদ্ধার করে। 
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেক হোসেন জানান, স্ত্রীর পরকীয়া সন্দেহে তাদের দুইজনের ঝগড়ার এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস শুরু করে। নিখোঁজের দুইদিন পর স্ত্রীর ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন