শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

অবশেষে রনি গ্রেপ্তার

প্রকাশ:১৬:৩৭,১৬ অক্টোবর ২০২৬

অবশেষে রনি গ্রেপ্তার

.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলোচিত সাহেব আলী (৪০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. রনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি ১১ ও এসআরবি ৮-এর যৌথ দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আটি ওয়াবদা কলোনিতে তাঁর বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসআরবি ১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর বিকেল পৌনে ৬টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ওই সময় সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে যান। সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার।

ঘটনাটির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রনিকে গুলি চালাতে দেখা গেছে বলে দাবি করেছে এসআরবি। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

রনিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের কাজ চলছে। এর আগে গত ১৩ অক্টোবর এই মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন