শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে গোডাউনের মালামাল চুরি

প্রকাশ:১৮:২৬,১৬ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে গোডাউনের মালামাল চুরি

.

রূপগঞ্জে একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনের তালা ভেঙে নগদ টাকা ও পাম্পের মোটর চুরি হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) গোডাউনের মালিক মোখলেছুর রহমান রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ বটতলা এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মালিকের দাবি, গোডাউন থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের একটি পাম্পের মোটর চুরি হয়েছে।

চুরির বিষযে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন