শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

আজ নারায়ণগঞ্জে আসবেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশ:১৯:২৮,১৬ অক্টোবর ২০২৬

আজ নারায়ণগঞ্জে আসবেন স্থানীয় সরকার মন্ত্রী

.

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আগামী শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তাঁর এই পরিদর্শনে আসার কথা রয়েছে।

মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ড. আবদুল মঈন খান শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মণ্ডপে উপস্থিত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ নেতাকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নগরীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত আমলাপাড়া পূজা মণ্ডপ। প্রতি বছরই এখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপনকালে প্রায় প্রতি বছরই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ মণ্ডপটি পরিদর্শনে আসেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন