শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

প্রকাশ:১৯:৫৩,১৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

.

সোনারগাঁয়ে আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ চারজনের কেউই বেঁচে নেই। চিকিৎসারত অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দিনের ব্যবধানে তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।

সর্বশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান ভবনের কেয়ারটেকার রনি। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরের দিকে মারা যান দগ্ধ শরীফ ও তাঁর স্ত্রী রোজিনা। একই দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনার ভাই রিয়াজ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে চারজনের শরীরই গভীরভাবে দগ্ধ হয়েছিল। আগুনে রনির শরীরের সর্বোচ্চ ৭০ শতাংশ এবং রোজিনার ৬০ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া শরীফ ও রিয়াজ উভয়েরই শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকার একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির কেয়ারটেকারসহ দুই পরিবারের চার সদস্য মারাত্মকভাবে দগ্ধ হন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন