শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২১:৩৩,১৬ অক্টোবর ২০২৬
.
ফতুল্লার বক্তাবলী থেকে ২ শ' পিস ইয়াবা সহ আফজাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে বক্তাবলী ইউনিয়নের রাজাপুর চৌরাস্তা মোড় মেসার্স বন্ধু স্যানিটারী এন্ড ইলেকট্রনিক্স এর সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। তার কাছে
২শ' পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হালকা কমলা রংয়ের গুড়া এবং ভাঙ্গা অনুমান ৩০ গ্রাম মাদক জাতীয় ইয়াবা পাওয়া যায়।
আফজাল হোসেন (৪০) মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার কালীনগর বড় গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।