শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে পাটের গুদামে আগুন

প্রকাশ:১৩:২১,১৭ অক্টোবর ২০২৬

বন্দরে পাটের গুদামে আগুন

.

বন্দরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১৪টি ছোট টিনের ঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা পেয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ভোররাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তারা প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিক ধারণানুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূচনা হয়। এতে ১৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়। আগুন দ্রুত নেভাতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত পাটের গুদামগুলোর মালিকদের মধ্যে আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর রয়েছেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন