শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

প্রকাশ:১৬:২৭,২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে এক বিশেষ অভিযানে ২১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে সামারি ট্রায়ালের আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং চুরি মামলার অভিযুক্ত রয়েছে। শনিবার সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ সংলগ্ন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। 

অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে ১৯ জনকে আটক করা হয়। তাঁরা হলেন: মো. কামাল হোসেন (৪৩), মো. অনিক (২৬), শাওন (২১), হামিদুল (৫২), খোকা (৪৩), রনি (২৬), নাজিম উদ্দিন (৩৪), মোহাম্মদ আলী (২০), কামরুল (৩৮), ইয়াকুব (৪০), পরান (২৬), আল আমিন (২৪), নয়ন (২৯), হৃদয় (৩০), মো. শাহ জালাল (৪৫), মো. সুমন (৩৫), মোজাম্মেল (২৭), মো. অভি (২৪) ও মনির হোসেন (৩৭)।

এছাড়া আদালতের সিআর পরোয়ানা সূত্রে তানিয়া বেগম এবং আগে দায়ের হওয়া একটি চুরি মামলার অভিযোগে রাজু শেখ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করা ২১ জনকেই আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। এলাকায় মাদক উদ্ধার ও সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকবে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন