শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের মানববন্ধন

প্রকাশ:১৪:৫৩,১৭ অক্টোবর ২০২৬

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের মানববন্ধন

.

নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

সমাবেশে বক্তব্য দেন বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহমেদ বাঁধন, রফিকুল্লাহ রিপন, মঞ্জুর রহমান বকুল ও মামুনুর রশিদ মুন্না। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো সাংবাদিকের জীবন যাওয়া গণতান্ত্রিক সমাজের জন্য বড় হুমকি। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান তারা।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন