শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৩৭,১৭ অক্টোবর ২০২৬
.
ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় অর্ণিবান ক্রীড়া সংঘের হাতে ক্যারাম বোর্ড ও টেলিভিশন উপহার দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার রাতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সংস্থার সদস্য ক্রীড়াবিদ মো. সোহেল রানা ক্লাবের কর্মকর্তাদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মোসলে উদ্দিন মুসা, পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক - আব্দুল বারী, মসজিদ কমিটির সাধারন সম্পাদক - মাহবুব উল্লাহ,মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মসজিদ কমিটি সহ-সভাপতি মো. কাদের সহ ক্লাবের সকল কর্মকর্তা এব সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন মুসা, আব্দুর বারী, সামছুল হক সামছু প্রমুখ।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাটাকে সারা দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা গ্রহন করেছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান
খেলোয়াড়দের বিকশিত করার লক্ষে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। বিভিন্ন স্থানে খেলার প্রসার ঘটাতে প্রতিটি পাড়া মহল্লায় খেলার সামগ্রী বিতরনের পাশাপাশি ক্রীড়া সংঘঠন গড়ে তোলারও কাজ করছে।