শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ব্যবসায়ে বিনিয়োগের নামে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশ:১৯:৪৯,১৭ অক্টোবর ২০২৬

ব্যবসায়ে বিনিয়োগের নামে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

.

ব্যবসায় বিনিয়োগ, গাড়ি ক্রয়-বিক্রয় এবং থাইল্যান্ড ও দুবাইয়ের ভিসা-টিকিট করে দেওয়ার কথা বলে এক ব্যবসায়ীর প্রায় ৪৮ লাখ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ারও কথা বলা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ রুবেল হাওলাদার গত ১৬ অক্টোবর ধানমন্ডি মডেল থানায় অভিযুক্ত মো. রবিউল ইসলাম মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও পাওনা টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে রবিউল ইসলাম মিয়ার সঙ্গে রুবেল হাওলাদারের পরিচয় হয়। ব্যবসায় বিনিয়োগের প্রস্তাবে তিনি ১৫ লাখ টাকা দেন। প্রথম ছয় মাস লভ্যাংশ পেলেও পরবর্তীতে আর কোনো টাকা পাননি তিনি।

পরবর্তীতে পরিবারের সদস্যদের থাইল্যান্ডের ভিসার জন্য ১২ লাখ টাকা নেন অভিযুক্ত রবিউল। তবে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি।

এছাড়া ঢাকা মেট্রো-চ-১২-৯৫০৭ নম্বরের একটি টয়োটা এসকয়ার হাইব্রিড-২০১৯ মডেলের গাড়ি কেনাবেচা নিয়েও আর্থিক বিরোধ তৈরি হয়। গাড়িটি অন্য ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হলেও সেই ভাড়ার টাকা এবং কিস্তির অর্থ শোধ করেননি অভিযুক্ত।

এর বাইরে থাইল্যান্ডের ভিসা ও এয়ার টিকিটের জন্য ২ লাখ টাকা এবং দুবাই যাতায়াতের টিকিটের জন্য আরও ১ লাখ ৭ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে মোট ৪৮ লাখ ৭ হাজার টাকা হস্তান্তরের তথ্য উল্লেখ করা হয়েছে।

পাওনা টাকা উদ্ধারে ব্যাংক চেক, বিকাশ স্টেটমেন্ট ও লেনদেনের নানাবিধ কাগজপত্র রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। পাওনা টাকা ফেরত চাওয়ায় অভিযুক্ত রবিউল নানা বাহানায় সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন