শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৬০ জন গ্রেপ্তার

প্রকাশ:১১:৫৮,১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৬০ জন গ্রেপ্তার

.

নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত বিশেষ অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪০ জন মাদকসেবী ও দুজন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার দুজন, অন্যান্য মামলার তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে ১৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী ও অন্য এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত পাঁচজন ও নিষিদ্ধ সংগঠনের একজনকেসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী ও নিয়মিত মামলার এক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ সাতজন মাদকসেবী ও অন্য ধারার এক আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে।

সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে সোনারগাঁও থানা এলাকায়। সেখান থেকে ২০ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন ও নিষিদ্ধ সংগঠনের দুজন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রূপগঞ্জ থানা পুলিশ পাঁচজন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিনজনকে এবং আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার একজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ জানায়, অপরাধ দমন ও জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন