শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:১৯,২০ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা নদীতে ২ কিশোরের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা হলো জমজ দুই ভাই আরিফিন ও আশিকিন, এবং আবির।
বিকেল সাড়ে ৪টায় প্রথমে দুই জমজ ভাইয়ের মরদেহ উদ্ধার হয়। পরে সাড়ে ৫টায় আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে উপজেলার ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হয়।
নিহতরা মোগরাপাড়া এইচ জিজি এস স্মৃতি সরকারী বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। নিখোঁজ আবির একই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
তারা আজ সকালে স্কুলের যাওয়ার কথা বলে মেঘনা নদীতে গোসল করতে নামে। চার বন্ধুর মধ্যে তিনজন পানিতে তলিয়ে একজন তীরে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ তিনজনের মধ্যে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছে, এখনো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।