শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সাত খুন হত্যা মামলার দ্রুত শুনানিতে বিশেষ উদ্যোগ

প্রকাশ:১৭:৩১,১৮ অক্টোবর ২০২৬

সাত খুন হত্যা মামলার দ্রুত শুনানিতে বিশেষ উদ্যোগ

.

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রোবাবার (১৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্যের কথা নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললেই এই তিনটি মামলার শুনানি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টে রায়ের পর মামলাগুলো দীর্ঘদিন ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

মামলাগুলোর বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখেন হাইকোর্ট।

টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে ২০২৫ সালের ২ জুন মেজর সিনহা হত্যা মামলার রায় দেন হাইকোর্ট।

অন্যদিকে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে ২০২৫ সালের ১৬ মার্চ রায় ঘোষণা করেন হাইকোর্ট। বর্তমানে এই তিনটি মামলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন