শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

প্রকাশ:১৮:০৮,১৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

.

 রূপগঞ্জে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে দিনে-দুপুরে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর নাম মাসুম মোল্লা। তিনি উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। এর মধ্যে ভুলতার ঢাকা ব্যাংক শাখা থেকে ১১ লাখ এবং ইসলামী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা তোলেন তিনি। পরে মোট ২৬ লাখ ৮০ হাজার টাকা তিনি জামাতা মাসুম মোল্লার কাছে তুলে দেন।

টাকা নিয়ে ফেরার পথে একটি সাদা প্রাইভেট কারে এসে ছিনতাইকারীরা মাসুম মোল্লার মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর তারা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন