শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:১৩,১৮ অক্টোবর ২০২৬
.
রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবার মান বাড়াতে পল্লী চিকিৎসকদের সহায়তা চেয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের। রবিবার (১৮ অক্টোবর) রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
তানসিভ জুবায়ের বলেন, এলাকার স্বাস্থ্যসেবাকে সামনের দিকে এগিয়ে নিতে পল্লী চিকিৎসকেরা বড় ভূমিকা রাখতে পারেন। তারা যদি রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করেন, তবে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছানো আরও সহজ হবে। এর ফলে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি চিকিৎসাসেবা কার্যক্রমও গতিশীল হবে।
সাক্ষাৎকালে রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি এস এম শাহাদাত, সহসভাপতি মাজহারুল ইসলাম আজহার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। এতে আরও অংশ নেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার ঝুলি, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক তুষার আহমেদ, চিকিৎসাবিষয়ক সম্পাদক ডালিম এবং নির্বাহী সদস্য শাওন আহমেদ ও শামীম আহমেদ।